অবশেষে কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে ১৮ই মার্চ। মোট সাড়ে তিন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ৩৩২ জন লিখিত পরীক্ষায় সফল হলেও নিয়োগপত্র পাবেন মোট ৬২ জন। পৌরসভার পক্ষ থেকে ৭ ই মার্চ বিকালে ফল ঘোষণা করা হয়েছিল। ফল ঘোষণার পরই কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট মারফত তা জানিয়ে দেওয়া হয় এবং পৌরসভার তরফে সফল পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি চিঠিও পাঠানো হয়।
কিছুদিন আগেই কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগে অনিয়ম স্বজনপোষণ ও দুর্নীতি নিয়ে একটি অডিও ভাইরাল হয়ে যায়। সেই অডিও তে নিয়োগে দুর্নীতি নিয়ে খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাখন সিনহা। সেই অডিওতে মাখন সিনাহা সরাসরি চেয়ারম্যান এর বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন এবং অভিযোগ উঠেছে অসীম চক্রবর্তী, শম্পা শিলের নামে।
সেই অডিওতে কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাখন সিনহা দুঃখ প্রকাশ করে বলছেন “আমি ভাইস চেয়ারম্যান, এর আগেও আমাকে বলেনি, একদম চেপে গেল, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনাই করলো না, এটা করেছে অসীম আরো চেয়ারম্যান”।
এইদিকে এই অডিওটি ভাইরাল হওয়ার পরেই কাঁচরাপাড়া নিচুস্তরের তৃণমূল কর্মীদের মধ্যে একটি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছে আমরা সাধারণ কর্মী। আমরা চিরকাল দলের জন্য খেটে যাই, কিন্তু কিছু পাই না। আর আমাদের কথা কেউ শোনাও না। যেখানে ভাইস-চেয়ারম্যান মাখন সিনহার নিজে নিয়োগে দুর্নীতি নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার কথায় কেউ শুনছে না, সেখানে আমাদের কথা কে শুনবে।
সামনেই পৌরসভা নির্বাচন এখন এই নিয়োগ এর প্রভাব পৌরসভা নির্বাচনে কতটা পরে সেটাই দেখার।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন