বৃষ্টি ভেজা সন্ধ্যা, ‘তেলে ভাজা চাই’, জেলে আবদার পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি হেফাজতে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) খাবার নিয়ে নানারকম আবদার করছিলেন বলে শোনা গিয়েছিল। জেল হেফাজতেও খাওয়া নিয়ে নানা ‘বায়না’ জুড়েছেন প্রাক্তন মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যের তার চাই, তেলেভাজা। খানিকটা বাধ্য হয়েই আবদার মেটাল জেল কর্তৃপক্ষ।
আরো পড়ুন- Commonwealth Games 2022: ২২ সোনা, ৬১ পদক জিতে চতুর্থ ভারত, শেষদিনেও পদকের বন্যা ভারতের
১৪ দিনের ইডি হেফাজত শেষ। গত শুক্রবারই পার্থ চট্টোপাধ্যায় ঠিকানা হয়েছে জেল। এবার এই বন্দিদশাতেই কখনও খাসির মাংস-ভাত, কখনও আবার অন্য কিছু আবদার করতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কম যাননি অর্পিতা মুখোপাধ্যায়ও। তাঁরও আবদার অনেক। কখনও চেয়েছেন ড্রাই ফুট, কখন আবার পছন্দের অন্য কোনও খাবার। তবে ইডি হেফাজতে আবদার পূরণ হয়নি। জেল হেফাজতে শুক্রবার থেকে নিজের মতোই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কারও সঙ্গে বিশেষ কথা বলেননি। সোমবার দুপুরে ভাত খেয়েছেন আর পাঁচজন কয়েদির মতোই ডাল আর সবজি দিয়ে।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই জেলে চপের আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আবদার নাকচ হয়ে যায়। কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ তাঁর চাই-ই-চাই। অবশেষে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জেলের আধিকারিকরা। অনুমতি মেলায় তেলেভাজা পান পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, জেলে থাকাকালীন পা ফুলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। ব্যথা রয়েছে কোমরেও। ফলে কয়েদিদের জন্য বরাদ্দ স্নানের জায়গায় যেতে পারছেন না তিনি। তাই সেলের বাইরেই জলভরা একটি ড্রাম রাখা হয়েছে। তা থেকে মগে করে জল নিয়ে নিজেই মাথায় ঢেলে স্নান সারেন। জানা যাচ্ছে, পার্থবাবু দফায় দফায় ঘুমোচ্ছেন। ঘুম থেকে উঠে তিনি খাওয়াদাওয়া করছেন। খেয়েই আবার ঘুমিয়ে পড়ছেন। এইভাবেই চলছে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”