করোনা ভাইরাসের আতঙ্কে এবার ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস বাতিল করল পূর্ব রেল। আগেই ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার মৈত্রী-এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে।
বিশ্বে করোনা ভাইরাসকে ইতিমধ্যে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সারাবিশ্বে ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ইতিমধ্যে ভারতে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবেলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ১৩ ই মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের যাওয়ার সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার পূর্ব রেলওয়ে সূত্রে খবর আজ ১৫ই মার্চ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই বন্ধ রাখার সময়সীমা আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু