বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amrita Sen)। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল অমর্ত্য সেনকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হবে। তালিকায় নাম রিয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজনের। কিন্তু সরকারের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হয়েছে তিনি এই পুরষ্কার গ্রহণ করছেন না।
তবে তার পিছনের কারণ কী, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে অমর্ত্য বিদেশে রয়েছেন। সোমবার পুরস্কার দেওয়ার দিন তিনি কলকাতায় হাজিরও থাকতে পারবেন না। কিন্তু আচমকা কেন এই পুরষ্কার প্রত্যাখ্যান। এর নেপথ্যেও কারণ হিসেবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারিকেই দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ।

বাম নেতা সুজন চক্রবর্তী আগের দিনই অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি জানিয়েছিলেন। উল্লেখ্য, সোমবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এই সর্বোচ্চ সম্মান প্রদানের অনুষ্ঠান রয়েছে। বঙ্গবিভূষণ এর সঙ্গেই বঙ্গভূষণ সহ আরও একাধিক পুরষ্কার দেওয়া হবে আগামিকাল।
সোমবার রাজ্য সরকারের তরফে অন্য বিশিষ্টদের পাশাপাশিই নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ছিল। একটি সূত্রের দাবি, অভিজিৎ আপাতত ফ্রান্সে রয়েছেন। ফলে অনুষ্ঠান মঞ্চে তিনিও সম্ভবত থাকবেন না।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন