মালদা, ২৪ জুলাইঃ নাকা চেকিং করার সময় বিপুল পরিমাণ বস্তাবন্দী ফেনসিডিল সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুস্থানি মোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বস্তাবন্দী প্রায় ৯০০ বোতল ফেনসিডিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকালে এপ্রসঙ্গে মালদার অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ধৃত চার মাদক কারবারীর নাম হাসনুর জামান, মনিরুল শেখ, আলিম শেখ এবং ফারজুল বোসনি। এদের বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায় । শুক্রবার রাতে ওই চারজন দুটি মোটর বাইকে ফেনসিডিলগুলি বস্তাবন্দি করে মালদার দিকে আসছিল। সুস্থানি মোড়ের কাছে নাকা চেকিং করার সময় ধৃতদের গ্রেফতার করা হয়। এত বিপুল পরিমাণ ফেনসিডিল ধৃতেরা কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল, সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন