মালদাঃ স্কুলে যাওয়ার পথে প্রেম। তারপর বিয়ের প্রলোভন দিয়ে সেই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি ওই ছাত্রীকে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠেছে ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। আহত ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার কাহালা এলাকায়।
আরো পড়ুনঃ Malda: ১০০ দিনের কাজের প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা
নাবালিকার পরিবারের অভিযোগ, সতেরো বছরের নাবালিকা ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পেশায় শ্রমিক এক যুবক। বাড়ির সামনে থেকে নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। এদিন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রতুয়া থানার পুলিশ। জানা গেছে, শারীরিক সম্পর্কের পর ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যায় ওই যুবক। এরপর ওই কিশোরীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত কিশোরী বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করছে রতুয়া থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”