করোনা আতঙ্কের জেরে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী ১৬ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল,কলেজ,মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠান গুলি। বন্ধ থাকবে স্কুলের সমস্ত আভ্যন্তরীণ কাজকর্মও। তবে এক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাতে কোনো রদবদল হবে না।
আজ শনিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতীর এর সমস্ত ক্লাস এবং পরীক্ষা। এমনকি হোস্টেলে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে খড়গপুর আই আই টি। এদিন পর্যন্ত কোন ক্লাস বা সেমিনার কিছুই হবে না সেখানে। সেইমতো আজ কলেজ ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। সবমিলিয়ে বলাই চলে করোনার প্রভাব এবার পড়েছে রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”