গণতন্ত্রে রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়। মন্তব্য দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার (Chief Justice of India NV Ramana)। তার কথায় দেশে বিরোধীদের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয়।
আরো পড়ুন- এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন জেপি নাড্ডা
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত একটি অনুষ্ঠানে রাজস্থান বিধানসভায় হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানে তিনি বলেন, ‘‘রাজনৈতিক বিরোধীদের শত্রু হিসেবে দেখা উচিত নয়, যা ইদানীং আমরা দেখতে বাধ্য হচ্ছি। এগুলো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়।’’ তার পরই রমণার সংযোজন, ‘‘আগে সরকার ও বিরোধীদের মধ্যে পারস্পরিক সম্মান দেওয়ার সম্পর্ক ছিল। দুর্ভাগ্যজনক ভাবে, বিরোধী পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে।’’ পরিষদীয় কার্যকলাপের মান নিয়েও উদ্বেগের সুর ধরা পড়েছে প্রধান বিচারপতির গলায়। তিনি বলেন, ‘‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংসদীয় কার্যকলাপের অধোগতি প্রত্যক্ষ করছেন দেশবাসী।’’ সংসদে আইন প্রণয়নের খামতির কথাও নিজের বক্তব্যে তুলে এনেছেন রমণা।

সম্প্রতি সংসদ চত্বরে ধর্না নিষিদ্ধ হওয়া বা সংসদে অব্যবহারযোগ্য শব্দতালিকায় বহুল প্রচলিত শব্দের অন্তর্ভুক্তির পর বিরোধীরা অভিযোগ করছেন, বিরোধিতার পরিসরকে কেড়ে নিতে চাইছে মোদী সরকার। এই প্রেক্ষিতে রাজস্থানের বিধানসভার অনুষ্ঠানে দাঁড়িয়ে বিরোধী পরিসর নিয়ে দেশের প্রধান বিচারপতির এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব