দৃষ্টান্ত স্থাপন করল কেরল সরকার (Kerala)। সে রাজ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী সকলকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে বাম শাসিত রাজ্য সরকার। বৃহস্পতিবার ট্যুইট করে এমনটাই ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কেরলই প্রথম রাজ্য যাদের নিজেস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। বৃহস্পতিবার একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কেরলই প্রথম রাজ্য যাদের নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। টেলি-যোগাযোগ দফতরের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স পেয়েছে। এ বার আমাদের কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক (কেফোন) জনগণের মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেট পরিষেবা প্রদানের কার্যক্রম শুরু করতে পারে।’

রাজ্যের নিজস্ব অন্তর্জাল প্রকল্প হিসাবে বিজয়ন সরকার তৈরি করে ‘কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক লিমিটেড’।
Kerala becomes the only State in the country with its own internet service. The Kerala Fiber Optic Network Ltd has received the ISP license from @DoT_India. Now, our prestigious #KFON project can kickstart its operations of providing internet as a basic right to our people. pic.twitter.com/stGPI4O1X6
— Pinarayi Vijayan (@pinarayivijayan) July 14, 2022
কেরল সরকারের দাবি, এই পরিষেবা চালু হওয়ায় ডিজিটাল বিভাজন ধুয়েমুছে যাবে। দারিদ্রসীমার নিচের থাকা মানুষের কাছে এ বার নেট পরিষেবা হবে সহজলভ্য।প্রসঙ্গত, ২০১৯ সালে ইন্টারনেট সংযোগকে মানুষের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছিল কেরল সরকার। সেই লক্ষ্যে তৈরি হয় ১,৫৪৮ কোটি টাকার কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য, রাজ্যের দারিদ্রসীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষ এবং ৩০ হাজার সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দান।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব