বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে রাজভবন।’ মালদহে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় এসে এভাবেই ক্ষোভ উগরে দিলেন সাংসদ সুখেন্দুশেখর রায় (MP Sukhendu Sekhar Roy)। এর পাশাপাশি কাঁথি পুরসভা থেকে সারদা মামলার তথ্য চুরি প্রসঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনেতার সামালোচনা করেন। তিনি বলেন, ‘প্রমাণ লোপাটের চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলনেতা।’ তৃণমূল কংগ্রেস যেখানে উন্নয়নের সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বিজেপি দুর্নীতির সরকারো পরিণত হয়েছে। মানুষের কাজ তারা করছে না, আর তাই উন্নয়েনর সরকার পাশে দাঁড়িয়েছে মানুষ। পুরসভায় জয় প্রসঙ্গে এমনটাই বলেন সাংসদ (MP Sukhendu Sekhar Roy)। তিনি বলেন এই কারণেই ২১ জুলাইয়ের সমাবেশে মানুষ যোগ দিতে যাচ্ছেন। মালদহ জেলার ১৫টি ব্লকের প্রতিটি অঞ্চল ও বুথ সভাপতিদের নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা। ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশকে সফল করতে মালদহে এসে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। রতুয়ার সামসি এলাকায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন। জেলার রতুয়া ১, রতুয়া ২ নং ব্লক, চাঁচোল ১, চাঁচোল ২, হরিশচন্দ্রপুর ১, হরিশচন্দ্রপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই সভায় অংশগ্রহণ করেন। ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক আশিস কুন্ডু, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মহিলা সভাপতি মৃণালিনী মাইতি-সহ অন্যরা। এদিন তিনি ইংরেজবাজার শহরে পুরাতন মালদহ ও ইংল্যান্ডবাজার পুরসভার কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে ২১শে জুলাই নিয়ে জরুরি বৈঠক করেন।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”