যাঁরা প্রার্থী হন, তাঁরা সব দলের কাছেই ভোটের আবেদন জানান। কিন্তু দ্রৌপদী বাংলায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে গণ্ডি টেনে দিলেন।
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কলকাতায় বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তবে তিনি রীতি মেনে সব দলের কাছে ভোট দেওয়ার আবেদন না জানানোয় উঠছে প্রশ্ন। রাজনৈতিক শিবিরের একাংশের দাবি, রাষ্ট্রপতি সাংবিধানিক পদ। সেই নির্বাচন দলীয় প্রতীকে হয় না। তাই যাঁরা প্রার্থী হন, তাঁরা সব দলের কাছেই ভোট দেওয়ার আবেদন জানান। কিন্তু দ্রৌপদী বাংলায় এসে শুধু একটি দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করে গণ্ডি টেনে দিলেন।বুধবার এই নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ।
এদিন রাজ্য বিধানসভায় ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি । সেখানেই তিনি বলেন, ‘‘এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যে এলেন, কিন্তু অন্য দলের কাছে ভোট চাইলেন না । একটি হোটেলে বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গে বসে মিটিং করলেন । আমাদের কাছে তো ভোট চাননি, তাহলে ভোট দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে । আর কে কাকে চিঠি দিচ্ছেন, এটাও তো রীতিনীতি না ।’’
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বিজেপি নেতারা তাঁদের বক্তব্যে বারবার ক্রস ভোটিং-এর প্রসঙ্গ উসকে দিয়েছেন । এদিন তারই জবাব দিতে গিয়ে পার্থ বলেন, ‘‘ওরা আগে ওদের 77 টা ভোট চূড়ান্ত করুক ।’’
বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়কদের চিঠি দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোটদানের জন্য আবেদন করা হয়েছে । এরই জবাবে পার্থ বলেন, ‘‘বিজেপি পরিষদীয় দল চিঠি দেওয়ার কে ? প্রার্থী যেখানে কোনও আবেদন করেননি ।’’ পার্থ চট্টোপাধ্যায়ের মতে, ‘‘ঘৃণ্য রাজনীতির জন্য বিজেপি পরিষদীয় দল চিঠি দিয়েছে আমাদের বিধায়ক-সাংসদদের ।’’
বিজেপি একজন আদিবাসীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে লাভ নিতে চাইছে বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আদিবাসীদের জন্য আন্দোলন করে আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কী অবদান, তা দেশের মানুষ জানে । সিম্বলিক কাউকে প্রার্থী করে প্রমাণ করা যায় না যে আদিবাসীদের জন্য এরাই সব কিছু করেছে ।’’


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”