বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ইতিমধ্যেই করোনাকে মহামারী ঘোষণা করেছে। এইবার এই করোনা আতঙ্কের জের গিয়ে পরলো ভারত-বাংলাদেশ সীমান্তের উপর। ভারত-বাংলাদেশ সীমান্তের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল সরকার, এবং বাংলাদেশ যাওয়ার যে সমস্ত ভিসা জারি করেছিল সেই সমস্ত ভিসা গুলি রদ করে দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্তের খবর মিলেছে। যার জেরে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
আগামী ১৩ই মার্চ শুক্রবার বিকেল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যাওয়ার সমস্ত ভিসা দেওয়া বন্ধ থাকবে। এছাড়া যে সমস্ত ভিসা গুলি ইস্যু করা হয়েছিল যেমন মেডিকেল ভিসা,টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, সমস্ত ধরনের ভিসাই বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে যারা ভারত থেকে বাংলাদেশে গেছেন তাদের আসতে কোনো বাধা থাকবে না। জানা গেছে কয়েকটি ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে, প্রয়োজন ছাড়া বাংলাদেশ থেকে কোন নাগরিক ভারতে ঢুকতে পারবে না। বিশেষ কোন প্রয়োজন থাকলে তাদের বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। বেনাপোল ও পেট্রোপোল সীমান্তে পণ্য পরিবহন চালু থাকছে। শুধুমাত্র যারা টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা বা অন্য কোন মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসেন তাদের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ ছাড়িয়েছে। ভারতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই করোনা নিয়ন্ত্রণেও সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে করোনা আতঙ্ক জেরে আজ ভুটান সীমান্তেও সমস্ত ধরনের যাতায়াত বন্ধ করে দেয় ভুটান সরকার। আজ সন্ধ্যায় আচমকাই ভুটান সরকার ভারত থেকে ভুটানে প্রবেশের ফুলশিলিং গেট বন্ধ করে দেয়। আচমকাই ভুটান সরকারের এই নির্দেশের ফলে সমস্যায় পড়ে দুই দেশের মানুষ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”