মালদাঃ- দুই বন্ধুর ছিনতাইয়ের ছক ব্যর্থ করলো মালদহের চাঁচল থানার পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক দুষ্কৃতী।
পুলিশ জানায়,ধৃতের নাম মেরাজুল হক(৩২)বাড়ি জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়। উৎসবের মরশুমে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু।পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর।সেই মতো প্রায় ১০ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে কষা হচ্ছিল ছক।কুখ্যাত দুস্কৃতির আসর বসেছে বন্ধুর বাড়িতে টের পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বন্ধু পালিয়ে গেলেও একজন পুলিশের খপ্পরে পড়ে। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার প্রত্যন্ত গ্রামে।তদন্তের স্বার্থে পলাতক বন্ধুর পরিচয় গোপন রেখেছে পুলিশ। এদিকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ।পুলিশের দাবি,ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরোও তথ্য উঠে আসবে। পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব