ফের বোমাবাজির অভিযোগ ভাটপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার ভোর রাতে একটি গরুর খাটালে বোমাবাজির (Bombing) ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে তোলাবাজির জন্যই বোমাবাজি হয়েছে। এদিকে এই ঘটনার জেরে জখম হয়েছে একটি গোরু। ঘটনাস্থলে এসে তার চিকিৎসা করেন চিকিৎসক। এদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগেই এলাকায় একের পর এক বোমাবাজির ঘটনায় চূড়ান্ত আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরো পড়ুন- ঘটাকরে নির্মল ঘোষিত হয়েছে গোটা জেলা! বাস্তবে ভিন্ন ছবি, সকাল হলেই লোটা হাতে দৌড়াচ্ছেন গ্রামবাসীরা
খাটালের মালিক বলেন, “রাতে তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আচমকাই বোমাবাজির আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর আমরা ঘর থেকে বের হই। দেখি খাটালের সামনে বোমাবাজি হয়েছে। আমাদের একটা গরুও রক্তাক্ত হয়েছে। এলাকায় শান্তি চাই।”
মাঝেমধ্যেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া এলাকা। গত সপ্তাহেই বোমাবাজি হয়। ১৩ নম্বর ওয়ার্ডের বারুই পাড়ার ২১ নম্বর গলিতে বোমাবাজি হয়। ওই এলাকায় প্রচুর মদের ঠেক গজিয়ে উঠেছে। একাধিকবার ঠেক উচ্ছেদের দাবিতে থানায় স্মারকলিপি জমা দিয়েও কাজ হয়নি। রাতে ঠেকের সামনে রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা।
টপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডে এই বোমাবাজি হয়। চারজন বোমার আঘাতে জখমও হন। কাঁকিনাড়া ১০ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। বোমাবাজিতে হরেকৃষ্ণ চৌহান নামে ৫৮ বছর বয়সী এক প্রৌঢ় জখম হন। এছাড়া হীরা সাউ, রঘুনাথ চৌধুরী-সহ আরও একজন আহত হন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”