বনগাঁয় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভায় বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান একে ওপরের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠলেন। তৃণমূলের পক্ষ থেকে কর্মী সম্মেলন এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে বহু নেতা উপস্থিত থাকলেও জেলা সভাপতিকে আমন্ত্রণ করা হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। তিনি বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন গোপাল শেঠের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ‘বর্তমান পুরসভার চেয়ারম্যান ১৪ নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে ভোট হতে দিচ্ছেন না। সেখানকার মানুষ সমস্যার মধ্যে রয়েছেন । তিনি সাত নম্বর ওয়ার্ডে দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে বিজেপি প্রার্থীকে জেতাতে সাহায্য করেছেন।’
আরো পড়ুন- দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ! নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাই কোর্টের
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গোপাল শেঠ। পাল্টা তিনি দলের অনুমতি না নিয়ে রক্তদান শিবির করা হয়েছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘যে এই কথাগুলি বলছেন তিনি দলের লোক নন, কংগ্রেস করেন। তাছাড়া উপ নির্বাচন করানোর দায়িত্ব আমার নয় নির্বাচন কমিশনের।’
জেলায় তৃণমূলের দুই নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, বনগাঁতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক রয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, দলের অস্তিত্ব সংকটে রয়েছে পুরনোদের সঙ্গে নতুনদের লড়াই চলছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI