মুখ্যমন্ত্রীর হাত ধরে সুন্দর হচ্ছে সুন্দরবন। অসংখ্য কংক্রিটের সেতু আর পাকা রাস্তা দিয়ে সদর মফস্বলের সঙ্গে জুড়ে গিয়েছে আজকের সুন্দরবন। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হওয়ায় দ্রুত বদল হচ্ছে সুন্দরবনের জীবনচর্চা। আজ পাথরপ্রতিমার প্রত্যন্ত দ্বীপ থেকে সকালে কলকাতায় কোনও কাজে বেরিয়ে রাতের মধ্যে আবার ফিরে আসা যায় নিজের বাড়িতে। গত এগারো বছরে সুন্দরবনের দ্বীপগুলিকে জুড়ে দেওয়া হয়েছে বড় বড় সেতুর মাধ্যমে। সঙ্গে যোগ হয়েছে ঝাঁ চকচকে পিচ ঢালাই রাস্তা। এমনকী তৈরি হয়েছে দু’লেনের রাস্তা।
আরো পড়ুন- শিন্ডে সরকারের আয়ু ছয় মাস, বিস্ফোরক শরদ পাওয়ার
কলকাতায় সায়েন্স সিটির পাশ থেকে দু’লেনের চওড়া বাসন্তী হাইওয়ে দিয়ে এখন সরাসরি পৌঁছে যাওয়া যায় শেষ সড়ক গন্তব্য গদখালি ও ঝড়খালিতে। ক্যানিংয়ের মাতলা নদীর ওপর সেতু তৈরি হয়ে যাওয়ায় বারুইপুর থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় গোসাবা, বাসন্তীতে। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপর সেতু তৈরি হওয়ায় কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় পর্যটনকেন্দ্র বকখালি, ফ্রেজারগঞ্জে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় গত এগারো বছরে বড় বড় বাজার তৈরি হয়েছে প্রত্যন্ত দ্বীপাঞ্চলে। শহরের সমস্ত সুযোগ-সুবিধা বা পণ্য এখন মেলে বাজারে। দ্বীপের স্কুলগুলিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীর সংখ্যা বেশি। রাজ্য সরকারের সবুজসাথী ও কন্যাশ্রী প্রকল্পের জেরে ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বেড়েছে।
হাইস্কুলের সংখ্যা বেড়েছে। এখন বাড়ির কাছের স্কুলে পড়াশোনা করা যায়। দ্বীপ এলাকায় তৈরি হয়েছে নতুন নতুন কলেজ ও আইটিআই। প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতেও এগিয়ে চলেছে সুন্দরবনের ছেলেমেয়েরা। সুন্দরবনের একশো শতাংশ দ্বীপে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় ছোটখাটো শিল্প গড়ে উঠছে। এছাড়া স্বনির্ভর মহিলারা সরকারি সাহায্য পেয়ে নিজেদের তৈরি নানান উপকরণ বাজারে বিক্রির সুযোগ পেয়েছেন। পৃথিবীর অন্যতম বাদাবন এই সুন্দরবন পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণ। বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পর্যটন বিকাশের ফলে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। নামখানার মৌসুনির হোমস্টে ট্যুরিজম খুবই জনপ্রিয় হয়েছে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”