চিনা JF-17 নয়, ভারতের তেজস (Tejas) যুদ্ধবিমান কিনতেই আগ্রহী মালয়েশিয়া। এই মর্মে ইতিমধ্যেই আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে বলে খবর। দ্রুত চুক্তিও স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড-এর (হ্যাল) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আর মাধবন।
আরো পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে মোদীর সঙ্গে সমঝোতা করে ফেলেছেন দিদি! মমতাকে নিশানা অধীরের
দীর্ঘ পরীক্ষা-পর্বের পরে গত বছরের গোড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি হালকা যুদ্ধবিমান তেজসের উন্নত সংস্করণ মার্ক-১ এ কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করেছে হ্যাল। এই পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার আড়াই দশকের পুরনো মিগ-২৯-এর পরিবর্ত হিসেবে ভারতীয় তেজসকে বেছে নেওয়ার ‘বার্তা’ দিয়েছে বলে জানান মাধবন। তাঁর দাবি, কুয়ালা লমপুরের পছন্দের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে তেজস।
মাধবন বলেন, ‘‘আমি চূড়ান্ত চুক্তি সম্পর্কে খুব আত্মবিশ্বাসী। যদি না কিছু গুরুতর রাজনৈতিক পট পরিবর্তন ঘটে তবে তা কার্যকর হবে। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আমরাই একমাত্র দেশ যারা মালয়েশিয়ার বিমানবাহিনীকে তাদের রুশ সুখোই-৩০ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য সহায়তা করছি।’’ তিনি জানান, রাশিয়া ছাড়া, ভারতই কেবলমাত্র কুয়ালা লমপুরকে তাদের সুখোই বহরের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা করতে পারে।
‘লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট’ গোত্রের তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। চিনের জেএফ-১৭ যুদ্ধবিমানের তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে বলে মালয়েশিয়া বিমানবাহিনীর বিশেষজ্ঞেরা ইতিমধ্যেই রিপোর্টে জানিয়েছেন বলে ‘হ্যাল’-এর একটি সূত্রের দাবি। প্রসঙ্গত, হালকা যুদ্ধবিমান উৎকর্ষের মাপকাঠিতে তেজসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তুলনায় আসে চিনা জেএফ-১৭।
তেজসকে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রেডার’ (এএসইএ), মিড এয়ার ফুয়েলিং এবং‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার কাজও প্রায় সম্পূর্ণ করে ফেলেছে হ্যাল। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফল উড়ান এবং অবতরণ পরীক্ষা হয়েছে তেজসের। ফলে অদূর ভবিষ্যতে বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌসেনাতেও দেখা যেতে পারে এই যুদ্ধবিমানকে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”