রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। আর বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। তার পরেও এনডিএ প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি বলে গতকাল মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই তাঁকে নিশানা করে ময়দানে নেমে পড়ছে বিরোধীরা। এনিয়ে এবার মমতাকে নিশানা করলেন অধীর চৌধুরী।
আরো পড়ুন- নুপূর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ
কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? গতকাল রথের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না।
মমতার ওই মন্তব্য নিয়ে অধীর চৌধুরী বলেন, মোদীর সঙ্গে সমঝোতা করেছেন মমতা। মোদীর সঙ্গে সমঝোতা করে নিজেকে রক্ষা করতে চাইছেন। মোদীকে দেখাতে চাইছেন, দেখো আমি কতটা তোমাকে সাহায্য করতে চাইছি। আমার উপরে আগামী দিনে বিপদ বাড়িও না। আমাকে আমার মতো চলতে দাও, খেতে দাও, লুটতে চাও। তোমাদের আমি ডিস্ট্রার্ব করব না। অগ্নিপথ নিয়ে গোটা দেশে বিক্ষোভ হয়েছে। আমাদের রাজ্যে আমরা কোনও আন্দলোন করিনি। আমার দাবি অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করানো হোক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”