রাত পোহালেই মাহেশের ৬২৬ বছরের প্রাচীন রথযাত্রা। করোনা পরিস্থিতিতে গত দু’বছর রথযাত্রা বন্ধ ছিল। এবার হচ্ছে মহাসমারোহে। পাশাপাশি পানিহাটির (Panihati) দই-চিঁড়ে মেলার দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে মাহেশে না ঘটে, সে ব্যাপারে তৎপর পুলিশ-প্রশাসন। রাস্তার দু-পাশে ব্যারিকে়ড দেওয়া হয়েছে।
আরো পড়ুন- বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বাড়ছে! সতর্ক করল হু
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী জানান, রথযাত্রা দেখতে বহু মানুষ আসেন। করোনার জন্য হয়ত সামাজিক দূরত্ববিধি মানা অসম্ভব। তাই প্রশাসন মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছে। পাশাপাশি তিনি বলেন, ‘‘কেউ পুজো দেওয়ার জন্য অর্থ প্রদান করতে চাইলে অনলাইনে করতে পারেন। তাঁদের ভোগ কুরিয়ার করে দেওয়া হবে।’’
তখন জগন্নাথদেবের জ্বর আসে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারার পর হয় নবযৌবন। রাজবেশে সাজানো হয় তাঁকে। পরানো হয় রুপোর হাত। রথের দিন ভোরে ভোগের পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ। সারাদিন ধরে চলে পুজোপাঠ। নারায়ণই কলিকালের জগন্নাথ। তাই নারায়ণ শিলাকে প্রথমে রথে তোলা হয়। তারপর সুভদ্রা, বলভদ্র ও জগন্নাথ। বিকাল চারটেয় হবে রথের রশিতে টান। প্রথা অনুযায়ী তোপধ্বনি দিয়ে শুরু হবে যাত্রা ৫০ ফুট উচ্চতার, লোহার ১২ চাকার রথের। ভারতের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথযাত্রা। দুবছর পরে রথের চাকা গড়াবে তাই ভক্তদের ঢল নামবে মাহেশে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পিয়ালবাবু। মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা থাকবে। পানিহাটির দণ্ড উৎসবে দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে জগন্নাথ মন্দিরের প্রবেশপথে এবং রাস্তার পাশে ব্যারিকেড করা থাকবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন