পবিত্র হজ পালনের জন্য পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। সৌদি গেজেট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের আগস্টে মোহাম্মদ হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেন। মোহাম্মদের এই যাত্রাকে এখন বলা হচ্ছে ‘শান্তি যাত্রা’।
তিনি ব্রিটেন থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়াসহ নয়টি দেশ অতিক্রম করে সৌদি পৌঁছান।
মক্কায় হজ পালন করতে আসা অন্যরা সফল যাত্রার জন্য মোহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতার আবেগে অভিভূত হয় তিনি।
১০ মাস ২৬ দিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছেন মোহাম্মদ।
মোহাম্মদ বলেন, আমার ভেতরের একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল। আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি। সেই কণ্ঠটি আমার ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল।
মক্কায় মোহাম্মদের আগমনের পর, হজযাত্রীরা বলেন, তিনি আল্লাহর ঘরে যাওয়ার জন্য কঠোর আবহাওয়াসহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI