ত্রিপুরা উপনির্বাচনে (Tripura By Election 2022) নৈরাজ্য অব্যাহত। সেখান থেকে মহিলা ও প্রবীণ নাগরিকদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । বিরোধী নেতা-কর্মী-পোলিং এজেন্টদের উপর হামলা, মারধর, হুমকি তো আছেই কিন্তু সব ছাড়িয়ে এবার বয়স্ক, অসুস্থ মানুষদেরও কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। সবমিলিয়ে ত্রিপুরায় গণতন্ত্র লুণ্ঠনের উলঙ্গ চিত্র ধরা পড়ছে বুথে বুথে।
আগরতলা কেন্দ্রের ৭২ বছরের এক প্রবীণ নাগরিক ভোট দিতে গেলে তাঁকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ নীরব দর্শক। জনৈক ব্যক্তির অভিযোগ, “আমি ৬০ বছর আগরতলায় আছি। অনেক ভোট দেখেছি। কিন্তু এমন সন্ত্রাসের ছবি আগে কখনও দেখিনি। এভাবে চলতে পারে না। হয়তো এটার জন্য আমরাই দায়ী। ত্রিপুরায় গণতন্ত্র রক্ষা করতে আমরাই ব্যর্থ।”

এরপর উপস্থিত সাংবাদিকরা জনৈক প্রবীণ ব্যক্তিকে অনুরোধ করেন ভোট দিতে যাওয়ার জন্য। কিন্তু নারাজ তিনি। ওই ব্যক্তির কথায়, “আমি তিনবার গিয়ে ফিরে এসেছি। এটা প্রহসন চলছে। আমি হতাশ। ৭২ বছর বয়স আমার। ভোট দিতে গিয়ে এভাবে আর অপমানিত হতে পারবো না।”
তাহলে আপনি কি মনে করেন মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিচ্ছে শাসক দলের গুন্ডারা? তাঁর উত্তর, “এটা প্রশাসন বলতে পারবে। গণতন্ত্র রক্ষা করার অধিকার প্রশাসনের। সেই দায়িত্ব তাদেরকেই নিতে হবে।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”