রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী ঝাড়খণ্ডের রাজ্যপালের পদ সামলেছেন। তার আগে নিজের রাজ্যে বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন দ্রৌপদী। মঙ্গলবার বিজেপির বৈঠকের পর এই ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। নড্ডা বলেন, ‘‘এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।
For the first time, preference has been given to a woman tribal candidate. We announce Draupadi Murmu as NDA's candidate for the upcoming Presidential elections: BJP chief JP Nadda pic.twitter.com/1Hh4Jank5v
— ANI (@ANI) June 21, 2022
তাঁর প্রশংসায় টুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,’সমাজসেবায় জীবন উৎসর্গ করেছেন দ্রৌপদী মুর্মু। গরিবদের ও প্রান্তিকদের জন্য কাজ করেন। তাঁর দীর্ঘ প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও রয়েছে। রাজ্যপালও হয়েছেন। উনি দেশের জন্য দারুণ রাষ্ট্রপতি হবেন বলে আমার বিশ্বাস। যাঁরা প্রচণ্ড বাধা ও দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন তাঁরা দ্রৌপদীর জীবন থেকে অনুপ্রেরণা পাবেন। বিভিন্ন সরকারি নীতি নিয়ে তাঁর ভাবনাচিন্তায় উপকৃত হবে দেশ।’
আরো পড়ুন- Ajit Doval: মোদিজীর উপর আস্থা রাখুন, অগ্নিপথ বাতিলের কোন প্রশ্নই নেই ‘, দোভাল
এ বারের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”