বর্তমান প্রজন্মের কাছে টিভি (tv), মোবাইল (mobile) খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। একদিনও টিভি (tv) কিংবা মোবাইল ছাড়া তাঁদের চলে না। আর মোবাইলের (mobile) সঙ্গে যেমন চার্জার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনই টিভির সঙ্গে রিমোটও একটি কার্যকরী বিষয়।
তবে আপনি কি জানেন, আপনি যদি সারারাত মোবাইল (mobile) চার্জে দিয়ে রাখেন, কিংবা টিভি (tv) শুধুমাত্র রিমোট থেকেই বন্ধ করে রেখে দেন, তাহলে প্রতি বছরে আপনি প্রায় ১২০০০ টাকা অতিরক্ত খরচ করছেন। শুনতে অবাক লাগলে, বাস্তবটা কিন্তু এমনই। আপনার থেকে বেরিয়ে যাওয়া এই অর্থ থেকেই অন্যদিকে লাভবান হচ্ছে বিদ্যুৎ বিভাগ।
সম্প্রতি যুক্তরাজ্যের একটি প্রধান শক্তি সংস্থা ব্রিটিশ গ্যাসের সহযোগী সেন্ট্রিকা এই বিষয়ে একটি গবেষোণা করেছে। তাঁদের রিপোর্ট বলছে, স্ট্যান্ডবাই মোডে থাকলেও অনেক পণ্য অল্প অল্প করে শক্তি চুষে নেয়। আর তাঁর জন্য কোন ব্যক্তিকে একবছরে প্রায় ১১৯৭১ টাকা অতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হচ্ছে। এই কোম্পানি এই ধরনের ডিভাইসের নাম দিয়েছে ভ্যাম্পায়ার ডিভাইস।
এমন অনেকেই আছেন, যারা টিভি দেখার পর শুধুমাত্র রিমোট থেকেই টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিন্তু দেখবেন টিভি চালু হলে সবুজ আলো জ্বলে, আর শুধুমাত্র রিমোট দিয়ে বন্ধ করার পর লাল আলো জ্বলতে থাকে। এই বিষয়টাকেই স্ট্যান্ডবাই মোড বলা হচ্ছে। আর এই লাল বাতিটাই আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে। সমীক্ষায় ধরা পড়েছে, এই ধরনের ১৩ টি ডিভাইস রয়েছে। যার মধ্যে পড়ছে ওয়াই-ফাই রাউটার, এলইডি টিভি, ডিশ টিভি সেট টপ বক্স, মাইক্রোওয়েভ এবং গেমিং কনসোল, মোবাইল, ল্যাপটপ, স্মার্ট স্পিকার থেকে শুরু করে অটোমেশন ডিভাইস প্রভৃতি।
তাই কাজ শেষে যদি ব্যবহৃত ডিভাইসটি সঠিক ভাবে বন্ধ রাখা যায়, তাহলে একদিকে যেমন বিদ্যুতের বিল কম আসবে, তেমনই আপনার সেই ডিভাইসটিও ভালো থাকবে। তাই টিভি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ডিভাইসগুলো কাজের পর সঠিক ভাবে বন্ধ রাখুন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন