মালদাঃ- আম বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভুটভুটি ও বাইক চালক সহ মোট ১২ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক চালক সৌরভ আলি (১৮)ও বাইক আরোহী সাহাজাহান আলি(৪২)। তারা সম্পর্কে পিতা-পুত্র। জানা গেছে তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অপরদিকে জখম হয়েছেন দুই ভুটভুটি আরোহী ও এক টোটো আরোহী। ভুটভুটি আরোহী একজনের নাম সরিফ সবজি (৪০) জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। তাদের বাড়ি রতুয়া থানার দেবিপুর এলাকায়। আহত টোটো আরোহীর নাম বিজলী রায়।তার বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। স্থানীয়রা পাঁচজনকে আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী সাহাজাহান আলির আশঙ্কা জনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। বাকি চারজনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চলছে।

ভুটভুটি চালক জামসেদ আলি জানান,এদিন
রতুয়ার দেবিপুর থেকে ভুটভুটিতে আম বোঝাই করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে তুলসীহাটা মার্কেটে বিক্রি করতে আসছিল,অপরদিক থেকে আসা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিতে মুখোমুখি ধাক্কা মারলে বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হয় এবং ভুটভুটিতে থাকা দুইজন ব্যক্তিও গুরুতর ভাবে জখম হয়।
আরো পড়ুন- মালদায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করল ১৩ জন

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”