মালদাঃ একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালদায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করল ১৩ জন যুবক যুবতী। রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে । যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন।
আরো পড়ুন- ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা না দেওয়ার প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ মিছিল খড়সায়
এদিন চুল দানকারীদের মধ্যে মুর্শিদাবাদ , উত্তর দিনাজপুরে দুইজন পুরুষ ছাড়াও বাকি ১৩ জন মহিলা রয়েছে। চুল দাতাদের বক্তব্য, ক্যান্সারে আক্রান্ত রোগীদের অধিকাংশ ক্ষেত্রে কেমোথেরাপির জন্য চুল নষ্ট হয়ে যায় । সেক্ষেত্রে এই চুল দানের মাধ্যমে তাদের মাথায় নতুন করে কেশ সজ্জা ব্যবস্থা করা হয়। এদিনে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ১৫ জন স্বেচ্ছায় নিজেদের চুল ক্যান্সার রোগীদের জন্য এই কর্মসূচির মাধ্যমে দান করেছেন।
নতুন আলো নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য স্নেহা জয়সোয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে আসছে। মালদায় এই প্রথম তাদের হেয়ার ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। যেখানে ১৫ জন ছেলেমেয়ে চুল দান করেছেন । আগামীতে আরও বিভিন্ন জেলায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI