মালদাঃ- হাতে ধারালো অস্ত্র দেখিয়ে পুলিশকে নোংরা ভাষায় গালিগালাজ ও ভাইয়ের গলা কেটে খুন করার হুমকি এক যুবকের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশের গাড়িতে বসেও ভাইকে প্রকাশ্যে খুন করার হুমকি ওই যুবকের।হতবাক পুলিশও।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই যুবকের নাম হাদি আলি (৩৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।স্বপরিবারে দিল্লিতে থাকতেন।প্রায় ছয় মাস ধরে গ্রামের বাড়িতে রয়েছে।বাস্তু ভিটা নিয়ে ভাই এহেতেসান আলির সঙ্গে বছর খানেক ধরে তার বিবাদ রয়েছে।
বাস্তু ভিটাকে কেন্দ্র করে প্রায় দুই মাস আগে দুই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই হয়। মারামারিতে রক্তাক্ত হয়ে পড়ে দুই ভাই।হাদি আলি থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ করার দুই মাস কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত এহেতেসানকে পুলিশ গ্রেফতার করেনি বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার আবার ভাই এহেতেসান তাকে মারধর করেছে বলে অভিযোগ।
ফেসবুক লাইভে এসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে
নোংরা ভাষায় গালিগালাজের পাশাপাশি ভাইয়ের গলা কেটে খুন করার হুমকি ও গ্রামবাসীকে পরবর্তী কালে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন হাদি।লাইভে জানাচ্ছেন তার জমিতে পা দিলেই ভাই এহেতেসানের মৃত্যু আছে।এর জন্য দায়ী থাকবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।খুন হয়ে যাওয়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এহেতেসান ও তার পরিবার।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব