হুগলিঃ রাত বাড়তেই আচমকা গান বাজনার আওয়াজ। পঞ্চায়েত অফিসের সামনে যে রীতিমত হুল্লোড় চলছে, তা বেশ বুঝতে পারলেন এলাকার বাসিন্দারা। বিষয়টা নজরে পড়তেই প্রতিবাদ জানাতে ছুটে যান অনেকেই। অভিযোগ, পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগ নিয়ে ডিজে বাজিয়ে চলছে প্রধানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান! অফিসের জমিতেই জমিয়ে চলছে মদ মাংস খাওয়া দাওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকায়। সোমবার রাতে ওই ঘটনা নজরে আসার পর মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
আরো পড়ুন- ভুয়ো ডাক্তার সেজে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ঘোরাঘুরি! আটক যুবক
চাঁপাডাঙার বাসিন্দাদের একাংশের অভিযোগ সোমবার রাতে চাঁপাডাঙা পঞ্চায়েতের প্রধান সোমা চট্টোপাধ্যায়ের ছেলে রাজ চট্টোপাধ্যায় তাঁর বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করছিলেন পঞ্চায়েত সংলগ্ন মাঠে। তাতে পঞ্চায়েত দফতর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাজানো হচ্ছিল ডিজেও। বিষয়টি নিয়ে সোমবার রাতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই পঞ্চায়েত প্রধানের ছেলে।
তাঁদের দাবি, পঞ্চায়েতের কাজে ব্যবহার হয় যে অফিস, সেই জায়গায় কেন জন্মদিনের অনুষ্ঠান হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
আরো পড়ুন- নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার
যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, টাকা উপার্জনের জন্যই ওই অফিস ভাড়ায় দেওয়া হয়, এ ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার ছেলের জন্মদিনের পাশাপাশি ওই দিন তার এক বন্ধুরও জন্মদিন ছিল। তিনিও ভাড়া চেয়ে আবেদন করেছিলেন। আমরা বিদ্যুৎ সংযোগের জন্য অনুমতি দিয়েছিলাম। আমরা যে অনুমতি দিয়েছিলাম তার রসিদও আছে। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”