মালদাঃ- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে হবিবপুর বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্ত করতে আসরে নামল ব্লক নেতৃত্বদের সাথে নিয়ে জেলা এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। রবিবার বিকেলে প্রথমে বামনগোলার পাকুয়াহাটে এবং পরে হবিবপুরের কেন্দপুকুরে কর্মীসভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ এর রাজ্য কো-অর্ডিনেটর মোস্তাক আলম।সঙ্গে ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্যর মালদা জেলা কো-অর্ডিনেটর মাসুদ আলম। এছাড়াও ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়,সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের কর্মী সভায় বক্তব্যে রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপি’কে একই বস্তুর এপিঠ ওপিঠ বলে তোপ দাগেন কংগ্রেস নেতৃত্বরা।
মোস্তাক আলম বলেন, রাজ্য জুড়ে কংগ্রেসের মাদার সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে ২৫ মে থেকে যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। অন্যায় ভাবে ২০১৮ সালের পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছে। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে এরকম হলে কংগ্রেসের যুবরা লাঠি হাতে মানুষজনকে সাথে নিয়ে তার মোকাবিলা করবে। তাই বেশি বেশি করে বুথস্তরে যুব সদস্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে। আমাদের টার্গেট ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচন। যোগী আর মোদির মডেল করে দিদিও দাঙ্গার রাজনীতি করছে। দিদির আমলে বাংলায় চলছে খুন, জখম,রাহাজানি, লুঠতরাজ, এমজিএনআরইজিএস এর মতো বিভিন্ন প্রকল্পের টাকা লুঠ। এই সমস্ত লুঠতরাজ রুখে দেওয়া সহ আগামী পঞ্চায়েতে ভোট লুঠ রুখে দাঁড়াবে কংগ্রেস এবং মানুষের পাশে সব সময় কংগ্রেসের থাকতে প্রস্তুত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”