আইন অনুযায়ী আদিবাসীদের জমি অন্য কেউ দখল করতে পারে না। কিছু কিছু জায়গায় এই ধরনের গাফিলতি নজরে এসেছে। এর ফলে কাউকে রেহাত করা হবে না। প্রয়োজনে বিএলআরও-র(BLRO) বিরুদ্ধেও এফআইআর(FIR) করা হবে। সোমবার পুরুলিয়ায়(Purulia) প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
আরো পড়ুন- ১০০ দিনের কাজের টাকার দাবিতে আন্দোলনের ডাক মমতার
সোমবার প্রশাসনিক বৈঠক থেকে ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক মঞ্চে এমন কিছু পরিবারকে হাজির করানো হয় যারা ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের এক এক করে জমি সংক্রান্ত একাধিক দরখাস্ত পড়ে শোনান মমতা। যেখানে দেখা যায়, তিন ভাইয়ের নামে মিউটেশন করতে গিয়ে দালাল চেয়েছে ৩০ হাজার টাকা। গরিব পরিবার, কৃষক বন্ধুর সুযোগ পাচ্ছে না। একথা উল্লেখ করে নালিশ জানিয়েছিল পুরুলিয়ার এক পরিবার। এরকম একাধিক দরখাস্ত তুলে ধরেন তিনি। তারপরই দেন কড়া হুঁশিয়ারি। বলেন, “এই পরিবারকে কেউ ধমকায়, চমকায় আমি তাকে প্রথমেই গ্রেফতার করে ঢুকিয়ে দেব। সে যেই হোক। এই কেসগুলি তুলে আনার উদ্দেশ্য হল সমাধানটা কী হবে?” পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আদিবাসীদের জমি অন্য কেউ দখল করতে পারবে না। এই ব্যাপারে বিএলআরও দফতরের কোনও গাফিলতি সামনে এলে, তা রেয়াত করা হবে না। দরকারে বিএলআরও-র বিরুদ্ধেও এফআইআর করা হবে।
পাশাপাশি জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বেশিরভাগ সময়ই আদিবাসীদের গুরুত্ব দেওয়া হয় না। আদিবাসীদের অনেকেরই অভিযোগ, তারা ঠিক করে পড়াশোনা করতে পারে না। এমনকী, জমি মিউটেশন করতে গেলে তাদের হেনস্থা করা হচ্ছে। এনিয়ে অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়গুলি দেখে নিতে হবে। আদাবাসীদের গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের জায়গা কেউ নিতে পারবে না। এটা আইন বিরুদ্ধ। আদিবাসীদের জমি যদি কেউ নেয় তাহলে BLRO-নামে এফআইআর হবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “পলিটিকাল লোকেদের বিরুদ্ধে বদনামটা বেশি রটে। কিন্তু যাঁরা সরকারের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবেন তাঁদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে। তবেই তো সুনাম থাকবে। দুর্নামের সঙ্গে কাজ করাটা আমাদের কারওই প্রত্যাশিত নয়। কেউ ভুলভ্রান্তি করে থাকলে বলরামপুরের যারা আছেন তাঁরা শুধরে নেবেন। আর বদনাম করার জন্য কেউ কিছু করে থাকলে আপনারা তার বিরুদ্ধে এফআইআর করুন।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI