মালদাঃ- বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা। রবিবার সাতসকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল ও খরবা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতি টের পেতে গা ঢাকা দিয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলী গোয়াল ঘর থেকে আজ সকালে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে মমতাজ আলীর জামাই মহিদূর ইসলাম রানীপুরে অর্থাৎ শশুর মমতাজ আলীর বাড়িতে থাকতেন। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত মমতাজের জামাই মহিদুল ইসলাম।আজ সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে মমতাজের বাড়ির পেছনের গোয়াল ঘরে দু-বাগ ভর্তি বোমা মজুদ রয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। খবর দেওয়া হয় মালদা বম্ব স্কয়াড কে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে চাচোলের মহকুমা পুলিশ আধিকারিক ও চাচল থানার আইসি। একের পর এক পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। দু’দিন আগেই মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো বোমা উদ্ধার।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব