পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। ইতিমধ্যে ১ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত। মৃতের সংখ্যা ৪ হাজারেরও বেশি। করোনা ভাইরাস নিয়ে ব্যাবস্থা নিয়েছে ভারত সরকার। বিদেশ থেকে আসা লোকদের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত করা হচ্ছে।
করোনাভাইরাস এর সাথে মোকাবিলা করতে রাজ্য সরকার প্রস্তুত। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল গুলিকে আলাদা ওয়াট তৈরি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যাতে কেউ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসা করা যায়।
দেশের প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা আঁটোসাঁটো। তাজমহল থেকে শুরু করে অনেক পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মাঝে কলকাতা মেট্রো রেলও করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একটি নোটিশ জারি করেছে। আর ওই নোটিশে বলা হয়েছে, “চুমু খাবেন না”। ইতিমধ্যে তা নিয়ে নেটিজেনদের মধ্যে হাসাহাসি শুরু হয়েছে। তাহলে কি চুমু খেলেও করোনা ভাইরাস ছড়ায়!
তাছাড়া ওই নির্দেশে আলিঙ্গন ও হ্যান্ডশেক করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বারবার হাত ধোয়া, নাক এবং মুখে মাক্স পরার কথা বলা হয়েছে। কলকাতা মেট্রোরেল প্রতিটি স্টেশনে এই নোটিশটি দেওয়া হয়েছে।বিমানবন্দরের পর এবার কলকাতা মেট্রোরেল সর্তকতা জারি করল করোনাভাইরাস নিয়ে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”