রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন ভিন্রাজ্যের আট ভুয়ো পরীক্ষার্থী। এই ঘটনা হাওড়ার। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসএসসিতে দুর্নীতি মামলা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ওই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অন্য একটি পৃথক মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনকি আদালতের নির্দেশে পরেশচন্দ্রের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এই আবহে রবিবার হাওড়া থেকে ধরা পড়লেন আট ভুয়ো পরীক্ষার্থী। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার কেন্দ্র ছিল হাওড়া ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। সেখানে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছিল। সেখানে জনা কয়েক প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। পরীক্ষকদের কাছে তাঁরা পরীক্ষা সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি বলেও অভিযোগ।
খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ওই ভুয়ো পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন