মালদাঃ- ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রৌদ্র বৃষ্টিকে মাথায় নিয়ে সদস্য সংগ্রহের অভিযান চালিয়ে যাচ্ছেন আপের (APP) সদস্যরা। জনসাধারণের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়ে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় একের পর এক সদস্য সংগ্রহের অভিযান করে চলেছেন আপ। ফলে আপের এই কর্মসূচিতে নজর কাড়ছে উৎসাহিত মানুষের ভিড়।
আরো পড়ুন- IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হার! প্লে-অফ থেকে কার্যত ছিটকে গেল কেকেআর
মানুষের মনে জাগছে নতুন আশা।যার প্রকাশ্য প্রমান পাওয়া গেলো শনিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর বিধানসভার লক্ষণপুর বাস স্ট্যান্ডে আপের সদস্যপদ সংগ্রহের শিবিরে।এদিন সন্ধ্যায় প্রায় ২৫০ জন শিবিরে এসে আপের সদস্য পদ গ্রহণ করেন বলে জানান হরিশ্চন্দ্রপুর বিধানসভার আপ ইনচার্জ হাবিব খাঁন।
হাবিব খাঁন জানান,শুধুমাত্র লক্ষণপুরেই না হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে যেখানেই তারা কর্মসূচি গ্রহণ করেছে সেখানেই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ও স্বেচ্ছায় আপের সদস্যপদ সংগ্ৰহ করছে।আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের নীতি আদর্শ এবং তার স্বচ্ছতা উপলব্ধি করেই মানুষ স্বতস্ফূর্ত মনভাব নিয়ে আপের সদস্যপদ সংগ্রহ করছে।ফলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর সহ পশ্চিমবঙ্গের সব জেলায় আপের জয়ধ্বনি হবে বলে আশাবাদী তাঁরা।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”