মালদা- মদ্যপ অবস্থায় বাড়ির পাশে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করাই বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার মধু ঘাট এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধের নাম উদয় মন্ডল বয়স(৬০) বছর। আহত হয়েছেন স্ত্রী তরুলতা মন্ডল বয়স(৫৫) বছর ও তার ছেলে উৎপল মন্ডল বয়স(৩২)বছর। তরুলতা মন্ডল বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং উৎপল মন্ডল মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তরা হল প্রতাপ চৌধুরী অলোকা চৌধুরী সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায় হোলির রাতে মদ্যপ অবস্থায় প্রতাপ চৌধুরী গালিগালাজ করছিল। সেই সময় প্রতিবাদ করে উদয় মন্ডল। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। বৃদ্ধকে বাঁচাতে যায় তার ছেলে ও স্ত্রী। তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রাতেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় উদয় মন্ডলের। মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনার পরে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন