বাংলাহান্ট ডেক্সঃ হুমায়ুন কবীরের ভিডিও ‘ফাঁস’ করল তৃণমূল। হুমায়ুন ১০০০ কোটি টাকার ডিল করেন, যার মধ্যে ৩০০ কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে ইডি-র তদন্ত দাবি করল তৃণমূল।
তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে কোনও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হুমায়ুনকে। সামনের জনের চেহারা দেখা যাচ্ছে না। শুধু হুমায়ুনকে দেখা যাচ্ছে। তবে দু’জনের কথোপকথন স্পষ্ট। (West Bengal Assembly Elections 2026) বাংলাহান্ট.ইন ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর এবং বিজেপি নেতৃত্বের কথোপকথন হচ্ছে। বাংলায় মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে কীভাবে টাকা ছড়িয়ে ভোট ভাগাভাগি করা হবে, কীভাবে মুসলিম ভোটারদের বোকা বানাতে হবে, কীভাবে বিজেপিকে সমর্থন করবেন হুমায়ুন তা সামনে এসেছে। ভিডিওতে হুমায়ুনকে দাবি করতে শোনা গিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরও কথা বলেছে তাঁর সঙ্গে। যে কোনও মূল্যে মমতাকে হারাতে ১০০০ কোটি টাকা লাগবে বলেও দাবি করেছেন হুমায়ুন।

কথোপকথনের শুরুতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, “আমি বাবরি মসজিদের যে ইস্যুটা তুলে ধরেছি তা হবে কি না হবে সেটা পরের কথা। গোটা দেশের মুসলিম আমার সঙ্গে আছে।”
তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতা প্রশ্ন করেন, “মুর্শিদাবাদের মানুষের সমর্থন পাচ্ছেন না পুরো রাজ্যের?”
হুমায়ুন বলেন, “গোটা রাজ্যের সমর্থন রয়েছে।” মসজিদ নিয়ে কথোপকথনের পরেই এক ব্যক্তি তাঁকে বলেন, “যদি তৃণমূলকে রাজ্যে ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে আপনাকে দু’টি কাজ করতে হবে। এক, হিন্দু ভোট বিজেপির কাছে যেতে হবে।” ওই ব্যক্তির কথা থামিয়ে হুমায়ুন বলেন, “ওটা তো হয়েই যাবে। আমি যতটা পারব মুসলিম ভোট টানব। তাহলে হিন্দু ভোট বিজেপির কাছে চলে যাবে। হিন্দুরা যাঁরা মমতা ব্যানার্জির উপর ভরসা করেন তাঁরা জানেন যে ৯০ থেকে ১০০ শতাংশ মুসলিম মমতাকে সমর্থন করবেন। হিন্দুরা জানে যদি মুসলিম ভোট সরে যায় তাহলে মমতা ক্ষমতায় আসবে না। তাহলেই তারা বিজেপিকে ভোট দেবে। আমার একটাই কথা। আমার দলকে ভোট দাও। মুখ্যমন্ত্রী যেই হোক না কেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে থাকবে। যিনি মুখ্যমন্ত্রী হবেন তাঁকে সমর্থন দেওয়ার ক্ষমতা থাকবে আমার। ২৯৪টার মধ্যে ৮০-৯০টা আসন আমার কাছে থাকলেই সেই ক্ষমতা থাকবে। বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হলেও আমার সমস্যা নেই। পুরো সমর্থন থাকবে। মমতাকে কোনও ভাবেই ক্ষমতায় আসতে দেব না।” বিজেপি এবং আমজনতা উন্নয়ন পার্টি কীভাবে একে অপরের জন্য খেলবে সেই প্ল্যানও করেছেন হুমায়ুন। তাঁর সঙ্গে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফেস টাইমে কথা হয় সেটাও জানিয়েছেন। হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, “আমি যতটা তৃণমূলের বিরুদ্ধে কথা বলব, ততটা বিজেপির বিরুদ্ধেও বলব। নইলে ভোট পাব না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমায় বলেছেন ২২ তারিখের পরে দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলিয়ে দেবেন। বাংলার নির্বাচনী প্রধানের সঙ্গেও কথা বলিয়ে দেবেন।” হুমায়ুনের কথায় উঠে এসেছে প্রধানমন্ত্রীর দপ্তর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নাম। হুমায়ুন বলেছেন, “মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা হয়েছে। পিএমও-র সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে বলা হয়েছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে।” হুমায়ুন ইঙ্গিত করেছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর।

বিজেপি নেতার সঙ্গে কথোপকথনে হুমায়ুন বলছেন, “শুভেন্দুর সঙ্গে যতবার কথা হয়েছে ততবার বলেছি ১৪৮টা আসন বিজেপি পাবে না। ১০০ থেকে ১২০টি পেতে পারে সর্বোচ্চ। মোহন যাদব আমায় কথা দিয়েছেন, ৭০-৮০টি আসন পেলেই আমায় উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেবেন।” মুসলিম ভোটারদের বোকা বানিয়ে মুসলিম ভোট একত্রিত করা খুব সহজ বলে দাবি করেছেন হুমায়ুন। তাঁকে বলতে শোনা গিয়েছে, “মুসলিমদের বোকা বানানো খুব সহজ। মুসলিম ভোটারদের বোকা বানাতে, মুসলিম ভোট একত্রিত করতে অনেক টাকা চাই। প্রতিটি আসনে ৩ থেকে ৪ কোটি টাকা লাগবে। তৃণমূল বেশি টাকা দেয় না। ১০০০ কোটি টাকা পেলে কাজ হয়ে যাবে সব। ৩০০ কোট্ সরিয়ে রাখব। পুরো টাকা একসঙ্গে চাই না। ভাগে ভাগে দিলেও হবে। বিহারের মতো প্রতিটি পরিবারকে ১০ হাজার করে দিলেই তো পুরো ভোট কিনে নেওয়া যাবে। এভাবেই মানুষকে বোকা বানানো যাবে বলে আত্মবিশ্বাসী হুমায়ুন। এমনকি লিখিত কাগজে সই করতেও রাজি হুমায়ুন। ৭০-৮০টা আসন পেলে মমতা ১০০টার বেশি পাবে না। মানুষকে বোঝাবো যে তিন বার ক্ষমতায় থাকার পরেও কোনও উন্নয়ন হয়নি মুসলিমদের। সব মুসলিম আমায় ভরসা করে।
বিজেপিকে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়টি উঠে এসেছে কথোপকথনে। হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, “যদি আপনাদের সমর্থন করতে কোনও অসুবিধা হত তাহলে তো এই আলোচনাই হত না। আমি কোনও দিন টাকা নিয়ে কোনও ঝামেলায় পড়িনি। কোনও দুর্নীতি করিনি।” ভিডিওতে হুমায়ুন বারবার দাবি করেছেন, যেই পরিস্থিতি যদি এমন হয় যে তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তিনিই কিংমেকার। সেক্ষেত্রেও তিনি যে বিজেপিকেই সমর্থন করবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। এই ভিডিও সামনে এনে দিয়েছে রাজ্য রাজনীতির সমীকরণ।

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?