বাংলাহান্ট ডেক্সঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের সেই দুঃসাহসিক অভিযানের প্রসঙ্গ টেনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর বক্তব্য, আমেরিকা যদি গোপন অপারেশনে অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, তবে ভারতেরও উচিত পাকিস্তানের মাটিতে একই রকম অভিযান চালানো।

শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে বিমান হামলা ও গোলাবর্ষণ চালায় মার্কিন সেনা। মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা প্রদেশে কার্যত অন্ধকার নেমে আসে। সেই সুযোগেই সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেঙে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাঁদের।
এই ঘটনার পরেই মুম্বই পুর নির্বাচনের প্রচারে নেমে ওয়েইসি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উচিত কঠোর পদক্ষেপ নেওয়া।” তাঁর দাবি, মুম্বই হামলার অভিযুক্ত মাসুদ আজহার ও লস্কর-ই-তইবার জঙ্গিদের পাকিস্তান থেকে গোপন অভিযানে ভারতে নিয়ে আসা উচিত।

ওয়েইসি এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে আরব দেশগুলির সামরিক অভিযানের উদাহরণও তুলে ধরেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে এমন দৃষ্টান্ত নতুন নয়।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে জাতীয়তাবাদ ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন ওয়েইসি। ‘অপারেশন সিঁদুর’-এর সময়েও পাকিস্তানের বিরুদ্ধে কড়া বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল তাঁকে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর সেই কৌশলই ফের সামনে আনলেন হায়দরাবাদের সাংসদ—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন