অতনু ঘোষ এর রিপোর্ট মেমারিঃ
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”, এই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার মেমারির সম্মিলনী ক্লাবের উদ্যোগে ও কলকাতার অশোক ল্যাবোটারিজের সহযোগিতায় করোণা বিধি কে মান্যতা দিয়ে মেমারি তে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।

মেমারির সম্মিলনী সারা বছরই কিছু না কিছু সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এ বছর তাদের রক্তদান শিবির সপ্তম বর্ষে পদার্পণ করল। আজকের এই রক্তদান শিবির থেকে এক সম্প্রীতির বার্তাও দেওয়া হলো। আজকের এই রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা যখন রক্ত দিচ্ছেন ঠিক সেই সময় তার পাশে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গেল মুসলমান ধর্ম গুরু কে। এই ছবি দেখে এটা প্রমাণিত যে,মেমারির সম্মিলনী ক্লাব আজকের এই রক্তদান শিবির আয়োজন করে শুধুমাত্র রক্তের ঘাটতি মেটাবার চেষ্টাই করেনি তার সাথে সাথে এক সম্প্রীতির বার্তা দিয়েছে সাধারণ মানুষকে।


আজকে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন মেমারি থানার বেশ কিছু আধিকারিকগণ সহ বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি, ফারুক আব্দুল্লাহ, ফাত্তার কয়াল, সনাতন হেমরম,মেমারি ব্যবসায়ী সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্ত্রী পুরুষ মিলে মোট 100 জনের অধিক রক্তদাতা রক্ত দান করবেন বলে জানা যায়। মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সবশেষে একটা কথাই বলা যায় ” *রক্তদান মহৎদান, রক্তে কত জীবন বাঁচে। রক্তা ভাবে পড়েছে যারা, রক্তদানের আসল মানে একমাত্র তারাই জানে ।*

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন