বাংহাহান্ট ডেক্সঃ ঋতুস্রাব সাধারণ বিষয়, তাই ঋতুকালীন মহিলাদের ছুটির কোন প্রয়োজন নেই এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝায়ের একটি প্রশ্নের জবাবে স্মৃতি বলেন, ঋতুস্রাব মহিলাদের জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি কোনও প্রতিবন্ধকতা নয়। ঋতুস্রাবের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করার করা উচিত নয়।
মহিলাদের ঋতুস্রাব নিয়ে সংসদে অকপট স্মৃতি। তাঁর মতে, ঋতুস্রাবের সময় মহিলাদের সবেতন ছুটি তাঁদের প্রতি বৈষম্য হতে পারে। এই বিষয়ে সংসদে সকলকে সতর্ক করেন স্মৃতি। বলেন, ‘সংসদে এমন কোনও প্রস্তাব রাখা উচিত নয় যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। যে সকল মহিলার ঋতুস্রাব হয় না মাসিকের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিতে এক্ষেত্রে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনও অর্থ হয় না।’

নিজের বক্তব্যে স্মৃতি ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতার গুরুত্বের কথাও বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক এই বিষয়ে একটি খসড়া জাতীয় নীতি প্রনয়ণের কথাও বলেন। স্মৃতির কথায়, ‘কিছু সামাজিক নিষেধাজ্ঞা জড়িয়ে রয়েছে মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে। মহিলার স্বাধীন ঘোরাফেরাও বন্ধ করা হয়। বহু ক্ষেত্রে মহিলারা ঋতুস্রাবের সময় হেনস্থার শিকারও হন। সামাজিক ছুৎমার্গের কারণে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় তাঁদের। যখন কোনও কিশোরী শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং এই পরিবর্তন সম্পর্কে অবগতই না হয়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।’
প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ শশী থারুর গত ৮ ডিসেম্বর ঋতুস্রাবকালীন সবেতন ছুটির প্রসঙ্গে তুলেছিলেন সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার এই বিষযে জানান, ভারত সরকার এখনও পর্যন্ত ঋতুস্রাবকালীন সবেতন ছুটির কোনও প্রস্তাব করেনি। সংসদে সোমবার একটি রিপোর্ট জমা দেওয়া হয় যেখানে মহিলাদের ঋতুস্রাবের সমস্যাকে গুরুতর স্বাস্থ্যসমস্যা হিসাবে বিবেচনা করে সেই সময় ছুটির অধিকারের দাবি করা হয়। বুধবার সংসদে সেই দাবি ঘিরেই সংসদে সওয়াল-জবাব পর্ব চলে।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran