ফের বারাসতে (Barasat) বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন আরও ৫ জন সদস্য। জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তাঁরা। এই নিয়ে গত ১ সপ্তাহে বারাসতে ২০ জন বিজেপি নেতা পদত্যাগ করলেন। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাপসবাবু।
আরো পড়ুন- তাজমহলের বন্ধ ২০টি ঘর খোলা হোক! এলাহাবাদ হাইকোর্টে আবেদন বিজেপির
চলতি মাসের ১ তারিখ বারাসত সাংগঠনিক জেলা কমিটি থেকে পদত্যাগ করেছিলেন জেলার ১৫ জন বিজেপি (BJP) নেতা। ফের পাঁচজন পদত্যাগ (Resign)করায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও জেলা বিজেপি নেতৃ্ত্বের দাবি, ভুল বুঝিয়ে পদত্যাগপত্রে সই করানো হয়েছে তাঁদের। ১ মে জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ইস্তফা দেন বিজেপি বারাসত সাংগঠনিক জেলার ১৫ জন সদস্য। এরপর বৃহস্পতিবার হাবড়া ২ দক্ষিণ মণ্ডলের সভাপতি বদল করা হয়। আর তারপরই জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদে নামেন বিজেপির বিক্ষুব্ধ নেতা-কর্মীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) রাজ্য সফরের মধ্যে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল জেলা বিজেপির নেতাদের।
এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জেলা বিজেপির ৫ জন নেতা পদত্যাগ করলেন। তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে জেলা সভাপতি পুরভোটের টিকিট বিলি করেছেন। এই কারণে জেলার চারটি পুরসভার ১১০ টি আসনের মধ্যে একটিতেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়নি। বরং বেশিরভাগ আসনেই তিন নম্বর অথবা চার নম্বর হয়েছেন। তাঁদের আরও অভিযোগ, জেলা সভাপতির আক্রোশের কারণে জেলার সক্রিয় ও বর্ষীয়ান নেতাদের কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। নিজের পছন্দসই অযোগ্য লোকেদের পদ বিলি করা হচ্ছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য পদাধিকারীদেরও এবিষয়ে লিখিত জানিয়েছেন এই পাঁচ পদত্যাগকারী নেতারা। স্বভাবতই গেরুয়া শিবিরে লাগাতার চলা কোন্দলে অস্বস্তি আরও বাড়িয়েছে নেতাদের।
রবিবার পদত্যাগী বিজেপি নেতা চন্দন দাস বলেন, “যোগ্য লোকেদের মূল্যায়ন করা হচ্ছে না। দল দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও অনেকে এভাবেই ইস্তফাপত্র জমা দেবে।” যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস মিত্রর দাবি, “পদত্যাগীরা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের ভুল বুঝিয়ে পদত্যাগপত্রে সই করানো হয়েছিল। তাঁরা দ্রুত তা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। তাই তাঁদের তিনদিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পদত্যাগপত্র প্রত্যাহার না করলে তা গ্রহণ করে ওই জায়গায় নতুন সদস্য নিয়োগ করা হবে।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI