বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা! ক্যালিফোর্নিয়ায় মন্দিরের গায়ে লিখে দেওয়া হল ‘খালিস্তান জিন্দাবাদ’ এবং ‘মোদি ইজ টেররিস্ট’ (মোদি হলেন জঙ্গি)। উল্লেখ্য, গত মাসেই আক্রান্ত হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির এবং এবং শিব দুর্গা মন্দির। আমেরিকায় পরপর এমন হামলায় উদ্বিগ্ন সেদেশের হিন্দুরা।
৫ জানুয়ারি, শুক্রবার ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে অবস্থিত শেরাওয়ালি মন্দিরে হামলা চালিয়েছে খালিস্তানিরা (Khalistan)। মন্দিরের সামনের দেওয়ালে কালো রঙে একাধিক স্লোগান ও গ্রাফিটি এঁকে এবং লিখে দেওয়া হয়েছে। ‘খালিস্তান জিন্দাবাদ’ লেখার পাশাপাশি স্লোগান লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। ‘জঙ্গি’ তকমা দেওয়া হয়েছে তাঁকে।

ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে আমেরিকার হিন্দু ফাউন্ডেশন। তাদের তরফে অভিযোগ করা হয়েছে যে, মাত্র দুই সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির এবং শিব দুর্গা মন্দিরে হামলা করা হয়েছিল। আবারও আক্রান্ত হল আরেকটি হিন্দু মন্দির। খালিস্তানিদের হামলা রোখার জন্য মন্দিরগুলির নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে হিন্দু সংগঠনটি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারত সরকারের বিরোধিতা করার দরুন কানাডার একাধিক হিন্দু মন্দির লক্ষ্য করে হামলা চালাচ্ছে খলিস্তানপন্থীরা। মন্দিরের গায়ে বিতর্কিত স্লোগান লেখা থেকে শুরু করে হামলা বিষয়ক একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে নতুন করে চিন্তা বাড়ছে কানাডার প্রতিবেশী দেশ আমেরিকার ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”