কলকাতাঃ দীর্ঘদিনের লড়াকু নেতা তাপস রায়কে বড়সড় পদ দিল তৃণমূল কংগ্রেস। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন তাপস রায় (Tapas Roy) । বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তাপস রায়কে দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার জেলা সভাপতির (Barrackpore Dum Dum Organizational District President TMC) দায়িত্ব দেওয়া হয়েছে । পার্থ ভৌমিক (Partha Bhowmick) মন্ত্রী হওয়ার পর থেকেই এই জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পদ ফাঁকাই ছিল । তারপরেই এদিন এই পদে দায়িত্ব দেওয়া হয় বরানগরের বিধায়ক তাপস রায়কে (Barrackpore Dum Dum Organizational District President TMC) ।
প্রসঙ্গত, এর আগে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এই বর্ষীয়াণ নেতাকে । কিছুদিনের মধ্যেই তাঁকে সেই পথ থেকে সরিয়ে সেই পদে আনা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) । পরবর্তী সময়ে সুদীপ বনাম তাপসের সংঘাত কারও অজানা নয় । রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সংঘাতের পিছনে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা পরোক্ষে কাজ করেছিল ।
আরো পড়ুন- শুধু ধর্ম ভিত্তিক পড়াশোনা নয়, নতুন শিক্ষাবর্ষে কেন্দ্রের ‘আধুনিক’ সিলেবাস যোগীর রাজ্যের মাদ্রাসায়
সুদীপ-তাপসের বিবাদ (Clash between Tapas Roy and Sudip Banerjee) দীর্ঘদিন ধরেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে ৷ তৃণমূল সূত্রের দাবি, দুই নেতার মধ্যে বিভেদ ঘোচানোর চেষ্টা করা হলেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ অথচ একেবারে বিপরীত দুই মেরুতে থাকা এই দু’জন মানুষকেই ‘মিলিয়ে দিয়েছে’ বড়দিন ! শেষ পর্যন্ত গত 25 ডিসেম্বর উত্তর কলকাতার এক তৃণমূল কাউন্সিলর আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পররকে কেক খাওয়াতে দেখা যায় । ওয়াকিবহাল মহলের ধারনা, দলের দুই শীর্ষ নেতার সংঘাত হয়তো কেকের মাধ্যমেই বদল হতে চলেছে ।

প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি