বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রার্থী নিয়ে একযোগে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। BJP -র নেতা-মন্ত্রীরা বাবুলের বিরুদ্ধে কটাক্ষ তো করছেনই। CPIM -এর তরফেও আক্রমণ শানানো হয়েছে তৃণমূল প্রার্থীকে। এমনকী #NoVoteToBabul Campaign শুরু হয়েছে। ফেসবুকে প্রচারও চালিয়েছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়।
১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। দক্ষিণ কলকাতার ওই বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ তৃণমূল প্রার্থী Babul Supriyo। ওই কেন্দ্র দখলের লড়াইকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে #NoVoteToBabul ক্যাম্পেইন শুরু করেছে সিপিএম।
এবার মৌনতা ভাঙলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার তিনি বলেন, “১০-১২ জন লোক ‘নো ভোট’ প্রচার করেছিল। এঁরা ‘আরবান নক্সাল’। ১৬ তারিখ দেখবেন কী হয়। অতীতে পার্টির লাইন মেনে অতীতে CAA-NRC-ও বলতে হয়েছে।”
এদিকে বাবুলকে প্রবল কটাক্ষ করছে BJP-ও। পদ্ম শিবির ছাড়া প্রসঙ্গে বাবুর বলেন, “দিদির সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে অনেক কথা শুনতে হয়েছিল। BJP-র জন্য বাংলায় কী কাজ করেছি সবাই জানে। টালিগঞ্জ জিততে পারব না জেনেই ভোটে লড়াই করেছি বিজেপির লোকরা আমাকে হারাতে নেমেছিল। মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পর বিদ্রোহ করে পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।”
সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন বাবুল। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী বিধায়কদের ভয় দেখাচ্ছেন। এখন আমার বিরুদ্ধে ED এবং CBI লাগানোর চেষ্টা করছেন। উনি অমিত শাহর হাতে পায়ে পড়েছেন আমার বিরুদ্ধে CBI, ED লাগানোর জন্য। ওঁর বন্ধুরাই বলছেন। আমি শুনছি। যা রটে কিছু তো ঘটে। নারদায় শুভেন্দু অধিকারী নাম আছে কিন্তু কিছু করা হয়নি। আমি রোজভ্যালিতে তিনটে ছবি করেছি। সারদার অনুষ্ঠানে গিয়েছি।”

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি