কলকাতা পুরভোটে শুধু গো-হারাই হারেননি, একরাশ লজ্জার রেকর্ডও গড়েছেন বিজেপি প্রার্থীরা। ভোট শতাংশের নিরিখে সিপিআইএমের থেকে পিছিয়ে থাকলেও জামানত খোয়ানোর ক্ষেত্রে বামেদের টেক্কা দিয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দল। যেখানে ৯৭টি ওয়ার্ডে বাম প্রার্থীরা জামানত খুইয়েছেন, সেখানে ১১৬ জন বিজেপি প্রার্থী নিজেদের জামানত বাঁচাতে পারেননি। দলের এমন লজ্জা ঢাকতে চিরাচরিতভাবে ভোট রিগিংকেই ঢাল করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। উল্লেখ্য, নয়া বিজেপি রাজ্য সভাপতির জমানায় দিনহাটা, গোসাবা ও খড়দা বিধানসভা আসনের উপনির্বাচনেও জামানত খুইয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা।
সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু মনোনয়ন প্রক্রিয়া চলার মাঝেই নাম প্রত্যাহার করে নেন বিজেপির দুই প্রার্থী। যার ফলে লড়াইয়ের আসরে ছিলেন ১৪২ জন প্রার্থী। তার মধ্যে জিতেছেন তিন জন। ৪৮ জন দ্বিতীয়স্থানে থাকতে সক্ষম হয়েছেন। বাকি ৯১ জনের অবস্থা কহতব্য নয়। সাত মাস আগে যেখানে শহরে ২৪ শতাংশের মতো ভোট পেয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা, সেখানে পুরভোটে যে ১১৬ জন প্রার্থী জামানত খোয়াবেন, তা স্বপ্নেও ভাবেননি বিজেপি রাজ্য নেতৃত্ব।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার রাতে জানা জানা গিয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের ঝড়ের কাছে পর্যুদস্ত হয়ে জামানত খুইয়েছেন ৭৩১ জন প্রার্থী। তার মধ্যে নির্দল প্রার্থী ৪০৬ জন। স্বীকৃত রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপির ১১৬ জন, কংগ্রেসের ১১২ জন, বামেদের ৯৭ জন প্রার্থী নিজেদের জামানত বাঁচাতে ব্যর্থ হয়েছেন।’
ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২ দশমিক ১৬ শতাংশ ভোট। সিপিআইএম একা পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ ভোট। সার্বিকভাবে বামফ্রন্ট পেয়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৪ দশমিক ১৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ ভোট। আর অন্যান্যরা পেয়েছে দুই দশমিক ৫৫ শতাংশ ভোট।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI