কলকাতা: বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন । ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বিচার করে আরও দুটি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হল। ওই দুটি দেশ হল বাংলাদেশ এবং সিঙ্গাপুর। এই নিয়ে এখনও পর্যন্ত ১২টি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হয়েছে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এই দেশগুলি থেকে ভারতে প্রবেশ করলে তাদের করোনা পরীক্ষা করা হবে। পাশপাশি রিপোর্ট পজিটিভ এলে ভর্তি করা হবে হাসপাতালে। নমুনা পাঠানো হবে জিন বিশ্লেষণের জন্য। রিপোর্ট নেগেটিভ এলে সাতদিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ৭ দিন পর ফের কোভিড পরীক্ষা করাতে হবে। তারপর রিপোর্ট নেগেটিভ এলে বেরনো যাবে।
মঙ্গলবার বিভিন্ন রাজ্যের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে কেন্দ্র। সেখানে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। মূলত বিভিন্ন ‘ট্র্যাভেল গাইডলাইন’-ই এই বৈঠকের নির্যাস। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিদেশফেরত যাত্রীদের উপর নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্র উদ্বেগের যে ১২টি দেশের তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছে ইউনাইটেড কিংডম, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, হংকং, সিঙ্গাপুর, ইজরায়েল। এর মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুর নিয়েই প্রমাদ গুনছে বাংলা। স্বাস্থ্য ভবনও এ নিয়ে খুবই উদ্বিগ্ন বলেই জানা গিয়েছে। এই উদ্বেগের কারণ অবশ্য একেবারেই অমূলক নয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI