দুর্গাপুজোর পর থেকে সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত গোটা বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওপার বাংলার ভয়ংকর সব ছবি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বীভৎস সব ছবি দেখে ঘুম উড়েছে দুই বাংলার মানুষেরই। ক্ষোভে ফেটে পড়েছে সব মহলের মানুষ। নিজের মতো করে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার তীব্র নিন্দাও করছেন সেলিব্রিটিরা। এবার টুইটারে বাংলাদেশে ঘটে চলা হিংসা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।
আরো পড়ুন-লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২
অপর্ণা সেন টুইটারে লেখেন, ‘বাংলাদেশে এসব কী হচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানে পরিণত হচ্ছে? এসব বন্ধ হওয়া দরকার! দয়া করে এসব থামান! পুরো বিশ্বটাই যেন হিংস্র স্থানে পরিণত হচ্ছে!
What has happened to Bangladesh? Is it turning into Pakistan? One keeps reading and hearing about Bangladeshi Hindus being tortured and killed! Stop! Please stop! The whole planet is becoming such a violent place!
— Aparna Sen (@senaparna) October 20, 2021
অপর আর একটি’ টুইটে অপর্ণা আরও লেখেন, ‘আমি পুজোর সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ের তীব্র নিন্দা করছি! কোনও দেশেই এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না !’
তবে অপর্ণা সেনের এই টুইট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে অপর্ণাকে লিখেছেন, ঘুম ভাঙলো ম্যাডাম? আপনাদের বাড়ীর কাছে কি এখনো মোমবাতি কিনতে পাওয়া যায়? প্যালেস্টাইন, গাজা সব নিয়ে মন্তব্য থাকে আপনাদের শুধু হিন্দুদের কিছু হলে কেমন চুপ করে যান। কেন বলুন তো?
ঘুম ভাঙলো ম্যাডাম? আপনাদের বাড়ীর কাছে কি এখনো মোমবাতি কিনতে পাওয়া যায়? প্যালেস্টাইন, গাজা সব নিয়ে মন্তব্য থাকে আপনাদের শুধু হিন্দুদের কিছু হলে কেমন চুপ করে যান। কেন বলুন তো?
— Tarunjyoti Tewari (@tjt4002) October 20, 2021

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি