

প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৬ বছর।
পরিবার সূত্রে খবর, কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেরে উঠে বেসরকারি হাসপাতাল থেকে বাড়িও ফিরে গিয়েছিলেন। কিন্তু দিনকয়েকের মধ্যেই অসুস্থ হয়ে আবারও ভর্তি হতে হয় সেই হাসপাতালে। সেই অসুস্থতা থেকে আর তাঁকে ফিরিয়ে আনতে পারেননি চিকিৎসকরা। রবিবার রাতে সাড়ে ৯টা ২৫ নাগাদ অঞ্জনের মৃত্যু হয়।
সংবাদ জগতের ইন্দ্রপতন । প্রয়াত ZEE 24 Ghanta র এডিটর অঞ্জন বন্দোপাধ্যায় pic.twitter.com/RoezfHpaMb
— zee24ghanta (@Zee24Ghanta) May 16, 2021
গত বছর প্রত্যাবর্তন হয় টেলিভিশনে। প্রথমে টিভি নাইন এবং তার পর ২৪ ঘন্টার সম্পাদক। তখন বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক-পর্ব। জেলায় জেলায় সফর শুরু হয় অঞ্জনের। নেব নেব করেও কোভিড টিকা নেওয়ার সময় করে উঠতে পারেননি।
ভোট প্রক্রিয়ার মধ্যেই গত ১৪ এপ্রিল জ্বরে আক্রান্ত অঞ্জনের কোভিড পজিটিভ ধরা পরে। ভর্তি হন হাসপাতালে। সেরে উঠে কিছুদিন ওই হাসপাতালেরই স্যাটেলাইট সেন্টারে বিশ্রামে ছিলেন। তার পর বাড়ি ফিরে যান।
কিন্তু আবার জ্বর। আবার হাসপাতাল। ফুসফুসের সংক্রমণ ঘোরাল হয়ে ওঠায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। কয়েকদিন লড়াই করার পর রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা