প্রয়াত হলেন বিশিষ্ট সমাজসেবী স্বামী অগ্নিবেশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি তিনি ছিলেন একজন আর্য নেতা।
Social activist Swami Agnivesh (in file pic) passes away at the Institute of Liver and Biliary Sciences, Delhi. He was suffering from liver cirrhosis and was critically ill. pic.twitter.com/wZdK5i7mA1
— ANI (@ANI) September 11, 2020
সূত্রের খবর, লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতির কারণে মঙ্গলবার তাকে দিল্লি ইনস্টিটিউট অফ লিভার এন্ড বিলিয়ারি সায়েন্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তার মাল্টি অর্গান ফেল করায় মৃত্যু হয়।
হাসপাতালের এক মুখপাত্র জানান, স্বামী অগ্নিবেশের যকৃতের সমস্যা ছিল৷ পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল৷
আরো পড়ুন- পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম
অন্ধ্রপ্রদেশের ব্রাহ্মণ পরিবারে জন্ম তাঁর। ১৯৭০ সাল নাগাদ আর্য সভা নামে একটি রাজনৈতিক দল গঠন করে স্বামী অগ্নিবেশ। ১৯৭৭ সালে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। বিজেপি তথা কট্টর হিন্দুত্ববাদের বড় সমালোচক ছিলেন অগ্নিবেশ। যার জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষযাত্রায় গিয়ে কট্টরপন্থীদের হাতে আক্রান্তও হয়েছিলেন তিনি। সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁর উপর চড়াও হয় হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য। এমনকি ২০১১ সালে সমাজকর্মী আন্না হাজারের পাশে দাঁড়িয়ে লোকপালের দাবিতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছিলেন তিনি। কিন্তু মনমোহন সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ জারি রাখার জন্য রাজনৈতিক চাপে পড়ে আন্দোলন থেকে সরে আসেন তিনি। মেয়ে–ভ্রুণ হত্যা এবং নারী মুক্তি সহ বহু আন্দোলনে সামিল ছিলেন স্বামী অগ্নিবেশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”