মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল তখন ফের হিন্দুত্বের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামে যে শহর ঔরঙ্গাবাদ, তার নাম এবার বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে। একই সঙ্গে দিয়ে দিলেন ইস্তফা ইঙ্গিতও।
#WATCH | Maharashtra Chief Minister Uddhav Thackeray leaves from Mantralaya in Mumbai, after the state cabinet meeting concludes. pic.twitter.com/la9y25r4HE
— ANI (@ANI) June 29, 2022
দীর্ঘদিনের দাবি মেনে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের (Aurangabad) নাম ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে শম্ভাজির নামে করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে উদ্ধবের দেওয়া প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। এখন থেকে ঔরঙ্গাবাদের নাম হবে শম্ভাজি নগর (Shambhaji Nagar)। একই সঙ্গে নাম বদলানো হয়েছে অসমানাবাদ শহরেরও। ওই এলাকাটির নতুন নাম দেওয়া হয়েছে দারাশিব। দু’টি সিদ্ধান্তই উদ্ধব নিয়েছেন মূলত নিজের হিন্দুত্ববাদী ভাবমূর্তি রক্ষা করতে। সূত্রের খবর, এই নাম বদলের প্রস্তাবে একেবারেই রাজি ছিল না শিব সেনার (Shiv Sena) জোটসঙ্গী এনসিপি (NCP)। আসলে, বিদ্রোহী শিব সেনা নেতারা অভিযোগ এনেছিলেন উদ্ধব জোটসঙ্গীদের চাপে পড়ে হিন্দুত্ববাদ বিসর্জন দিচ্ছেন। সেই অভিযোগ খণ্ডন করতেই এদিন পুরোপুরি হিন্দুত্ববাদের তকমা সাঁটা দুটি সিদ্ধান্ত নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন- মুকুল রায়ের জায়গায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কৃষ্ণ কল্যাণীকে নিলেন স্পিকার বিমান
রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বৃহস্পতিবারই আস্থাভোটের নির্দেশ দিয়েছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছে উদ্ধব সেনা। শীর্ষ আদালতে এদিন সেই মামলার শুনানি যখন শুরু হল, তখনই মন্ত্রিসভার বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে। শিব সেনার একাধিক মন্ত্রী সেই বৈঠকে অনুপস্থিত থাকলেও এনসিপি এবং কংগ্রেসের (Congress) বেশিরভাগ মন্ত্রীই উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।
সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠকের শেষ তিন মিনিটে আবেগপ্রবণ উদ্ধব ঠাকরে নিজের ইস্তফার ইঙ্গিত দিয়েছেন। আড়াই বছর ধরে পাশে থাকার জন্য এনসিপি এবং কংগ্রেসকে ধন্যবাদ জানান তিনি। আগামী দিনেও তিনি একইরকম সাহায্য প্রার্থনা করেন বলেও জানিয়েছেন উদ্ধব।
তাঁর ছেলে তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেও ইঙ্গিত দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় অনুকূলে না গেলে ইস্তফা দিতে পারেন উদ্ধব। শিব সেনা সূত্রের খবর সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করছে উদ্ধবের ভাগ্য। শীর্ষ আদালত যদি বৃহস্পতিবার আস্থাভোটের নির্দেশ দেয়, তাহলে আস্থাভোটের আগেই ইস্তফা দিতে পারেন তিনি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI