মালদাঃ- দিল্লিতে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য পুরাতন মালদার সন্দীপ রাজবংশীর। গত ১৭ থেকে ১৯ জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতা আসর বসেছিল। সেখানে ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল।
গত মঙ্গলবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে আমি সোনা জয় করেছি। বাংলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা এসেছিলেন। আমার দীর্ঘদিনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পর এখন ছাড়পত্র পেয়েছি।
উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের মহিশবাথানি গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি সন্দীপ রাজবংশীর। কলেজের পাঠ শেষ করে এখন শুধুমাত্র শরীরচর্চায় নিজেকে যুক্ত করে রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন স্তরের ছেলে- মেয়েদের শরীর চর্চার প্রশিক্ষণ দিয়ে থাকেন সন্দীপবাবু। তিনি বলেন, শরীরকে ঠিক রাখতে দিনে আমি এক কিলো মুরগীর মাংস, ২০ পিস ডিম, ১ লিটার দুধ, তার সঙ্গে ৫০০ গ্রাম মাছ খাই। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল-এর সংমিশ্রণ রয়েছে। এখন আমার একটাই লক্ষ্য দেশের নাম উজ্জ্বল করতে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখানে সাফল্য অর্জন করে দেশের নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরা।
এজন্য এখন রাতদিন এক করে চলছে তার শরীর চর্চার কর্মযজ্ঞ। সন্দীপের এই সাফল্যে মালদার বিভিন্ন স্তরের মানুষেরাও সাধুবাদ জানিয়েছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI