ত্রিপুরার চার কেন্দ্রের উপ নির্বাচনে (Tripura By Election 2022) বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। এবার এক পুলিসকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, আগরতলার অভয়নগর এলাকায় বৃহস্পতিবার সস্ত্রীক ভোট দিতে গিয়েছিলেন ওই পুলিসকর্মী। সেই সময়ই আক্রান্ত হন তিনি। ওই পুলিসকর্মীর বয়ান অনুযায়ী, তিনি নিজের পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময়ে বিজেপির গুন্ডারা তাঁকে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেয়।
আরো পড়ুন- Tripura By Election 2022: ত্রিপুরায় প্রবীণ নাগরিকদের ভোটদানে বাধা বিজেপির, উপনির্বাচন ঘিরে উত্তেজনা
পুলিসকর্মী সমীর সাহার অভিযোগ, তাঁকে বলা হয়েছিল ভোট না দিয়ে বাড়ি চলে যেতে। তখন প্রতিবাদ করতে গেলেই তাঁর উপরে হামলা চালানো হয়। হাতে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুন্ডারা তাঁর ভাগ্নে এবং স্ত্রীকেও আক্রমণ করার চেষ্টা করে। তিনি এই ঘটনার জন্য দায়ী করেছেন বিজেপিকে। বর্তমানে আহত ওই পুলিসকর্মী আগরতলার জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন।
৬ আগরতলায় গুন্ডাদের ছুরিকাঘাতে আহত পুলিশকর্মী নিজেই। সস্ত্রীক ভোট দিতে গিয়ে প্রকাশ্য দিবালোকেই আক্রমণ করা হয় তাঁর ওপর। উপবনির্বাচনের দিনও বিজেপি সন্ত্রাস অব্যাহত।
একজন পুলিশকর্মী যদি এভাবে আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আমরা এর শাস্তি চাই। pic.twitter.com/s2pYHf7uxp
— AITC Tripura (@AITC4Tripura) June 23, 2022
সকাল থেকেই সাংবাদিকদের ওপর হামলা, ভোটারদের হুমকি, পোলিং এজেন্টদের আটকানোর মতো একাধিক ঘটনা ঘটে চলেছে। বৃহস্পতিবার সকালে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরুর দিকে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও পরে গিয়ে উত্তজনা ছড়ায় । একের পর এক অভিযোগ সামনে আসছে। এদিন ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই সেই উত্তজনার ছবি সামনে আসে। তৃণমূলের অভিযোগ, ভোটে এহেন প্রহসনের ঘটনায় নির্বাচন কমিশন, পুলিস- প্রশাসন নির্বিকার। কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এছাড়াও অভিযোগ, আগরতলা বিধানসভা কেন্দ্রের সব পোলিং সেন্টারে ভোটের মেশিনে খুব ধীরে গতিতে ভোট নেওয়া হচ্ছে। তাতে ভোটারের লাইন দীর্ঘ হওয়ার চরম বিপাকে পড়েছেন ভোটাররা ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI